সাইন্স ফিকশন:হোয়াট ইফ: অল্টারনেট রিয়ালিটি(পর্ব ২) লেখক:শহীদুল ইসলাম সাজ্জাদ। ১ম পর্বের লিংক(https://www.facebook.com/share/p/1DwmRicBYE/) গাদিরের আলোয় ভেজা সেই পবিত্র প্রান্তর, মানুষের উল্লাস, নবীজির কণ্ঠের দীপ্ত ঘোষণা — সবকিছু ধীরে ধীরে ঝাপসা হয়ে এলো। ChronoSeeker-এর পর্দায় আলো-আঁধারের ঝলকানি। যন্ত্রটি সতর্ক করে দিল—এই টাইমলাইনে আমার সময় ফুরিয়ে আসছে। আমি বের করলাম এক বিশেষ রেকর্ডিং ডিভাইস — তৈরি অদৃশ্য শক্তির জটিল বিন্যাসে, যা সময়ের গভীরে শত শত বছরের ইতিহাস ধারণ করতে সক্ষম। যা মালহামার যুদ্ধে প্রমাণ হিসেবে এই ডকুমেন্ট টি আমার ভবিষ্যতে প্রয়োজন পড়বে।আমি সেটি নির্দিষ্ট তরঙ্গবেগে ছড়িয়ে দিলাম, যেন ভবিষ্যতের কেউ এটি আবিষ্কার করতে পারে। এরপরে আমি চোখ বন্ধ করলাম। হৃদয়ের গভীরে দুঃখের সাথে জড়িয়ে রইলো সেই বিকল্প পৃথিবীর স্মৃতি। সেই পৃথিবী, যেখানে সত্য প্রতিষ্ঠিত হয়েছিল... কিন্তু এখন আমি ফিরছি আমার বাস্তবতায় — যেখানে সত্য হারিয়ে গেছে। হঠাৎ!টাইম মেশিন স্টার্ট হলো।ওয়ার্ম হোল খুলে গেল।আমি প্যারালাল ইউনিভার্স থেকে নিজের ইউনিভার্সের আপন টাইমলাইনে ফিরে আসছি।এক প্রচণ্ড টান আমাকে সময়ের করিডোরে ছুঁড়...