সাহাবাদের আফযালিয়াত(শ্রেষ্টত্ব) নির্ধারণ কি খিলাফতের ক্রম দিয়ে হবে? না নবীর কথায়?
✍️শহীদুল ইসলাম সাজ্জাদ। বিষয়: সাহাবাদের আফযালিয়াত(শ্রেষ্টত্ব) নির্ধারণ কি খিলাফতের ক্রম দিয়ে হবে? না নবীর কথায়? অনেক দিন ধরে একটি বিষয় নিয়ে ভাবছি। আমরা সবাই জানি, সাহাবারা ইসলামের জন্য প্রাণ উৎসর্গ করেছেন। তাদের সম্মান আমাদের অবশ্যই করতে হবে। কিন্তু কিছু প্রশ্ন আমাকে নাড়া দেয়। সাহাবাদের আফযালিয়াত (মর্যাদার শ্রেষ্ঠত্ব) আমরা কী দিয়ে নির্ধারণ করবো? নবীর স্পষ্ট ঘোষণা ও কর্ম দিয়ে? নাকি রাজনৈতিক ইতিহাস ও খিলাফতের ক্রম দিয়ে? “যদি খিলাফতের ক্রমই মাপকাঠি হয়, তবে নবীর ঘোষণা কেন?” “সত্যিকারের মানদণ্ড কি সাহাবাদের ইজমা, নাকি রাসূলের বাণী?” “আমরা কি ইতিহাসকে কুরআন-হাদিসের উপরে বসাচ্ছি?” “হযরত আলিকে কি আমরা তার প্রাপ্য মর্যাদা দিচ্ছি?” “রাজনীতির জন্য কি নবীর ঘোষণা ভুলে গেছি?” এই প্রশ্নগুলোর উত্তর আমরা ধাপে ধাপে দেখব।দেখব ইতিহাসের এমন এক অজানা অধ্যায় যা আমাদের জানানো হয় না।=> ✅ ১. ইসলামি নীতি: কুরআন ও সুন্নাহর চূড়ান্ত কর্তৃত্ব কুরআন বলছে: > “তোমরা কোনো বিষয়ে মতভেদ করলে তা আল্লাহ ও তাঁর রাসূলের দিকে ফিরিয়ে নাও।” (সূরা নিসা ৪:৫৯) 📌 অর্থাৎ চূড়ান্ত মানদণ্ড হবে নবীর ঘোষণা...