সাহাবাদের আফযালিয়াত(শ্রেষ্টত্ব) নির্ধারণ কি খিলাফতের ক্রম দিয়ে হবে? না নবীর কথায়?

 ✍️শহীদুল ইসলাম সাজ্জাদ।


বিষয়: সাহাবাদের আফযালিয়াত(শ্রেষ্টত্ব)  নির্ধারণ কি খিলাফতের ক্রম দিয়ে হবে? না নবীর কথায়?


অনেক দিন ধরে একটি বিষয় নিয়ে ভাবছি।

আমরা সবাই জানি, সাহাবারা ইসলামের জন্য প্রাণ উৎসর্গ করেছেন। তাদের সম্মান আমাদের অবশ্যই করতে হবে। কিন্তু কিছু প্রশ্ন আমাকে নাড়া দেয়।


সাহাবাদের আফযালিয়াত (মর্যাদার শ্রেষ্ঠত্ব) আমরা কী দিয়ে নির্ধারণ করবো?


 নবীর স্পষ্ট ঘোষণা ও কর্ম দিয়ে? নাকি রাজনৈতিক ইতিহাস ও খিলাফতের ক্রম দিয়ে?


“যদি খিলাফতের ক্রমই মাপকাঠি হয়, তবে নবীর ঘোষণা কেন?”


“সত্যিকারের মানদণ্ড কি সাহাবাদের ইজমা, নাকি রাসূলের বাণী?”


“আমরা কি ইতিহাসকে কুরআন-হাদিসের উপরে বসাচ্ছি?”


“হযরত আলিকে কি আমরা তার প্রাপ্য মর্যাদা দিচ্ছি?”


“রাজনীতির জন্য কি নবীর ঘোষণা ভুলে গেছি?”


এই প্রশ্নগুলোর উত্তর আমরা ধাপে ধাপে দেখব।দেখব ইতিহাসের এমন এক অজানা অধ্যায় যা আমাদের জানানো হয় না।=>


✅ ১. ইসলামি নীতি: কুরআন ও সুন্নাহর চূড়ান্ত কর্তৃত্ব


কুরআন বলছে:


> “তোমরা কোনো বিষয়ে মতভেদ করলে তা আল্লাহ ও তাঁর রাসূলের দিকে ফিরিয়ে নাও।”

(সূরা নিসা ৪:৫৯)


📌 অর্থাৎ চূড়ান্ত মানদণ্ড হবে নবীর ঘোষণা। কোনো সাহাবার ইজমা বা রাজনৈতিক সিদ্ধান্ত নবীর বাণীকে বাতিল করতে পারে না।


---


✅ ২. নবীর স্পষ্ট ঘোষণা: আলির মর্যাদা


হাদিস ১:

নবী ﷺ বলেছেন গাদির খুমে:


“যার আমি মাওলা, আলিও তার মাওলা।”

(সূত্র: সুনান আত-তিরমিজি ৩৭১৩, সহীহ ইবনে হিব্বান ৬৯৩১, ইমাম আহমদ – মুসনাদ ১৮৪৩৪)


হাদিস ২:

নবী ﷺ আলিকে বললেন:


> “তোমার আর আমার সম্পর্ক তেমন, যেমন ছিলেন মূসার কাছে হারুন। শুধু  প্রার্থক্য আমার পরে কোনো নবী নেই।”

(সহীহ বুখারি ৪৪১৬, সহীহ মুসলিম ২৪০৪)


📌 এই হাদিসগুলো মুতাওয়াতির পর্যায়ের সহীহ হাদিস।অর্থাৎ এর বর্ণনাকারী হাজার হাজার।এর সাক্ষী লক্ষ লক্ষ মানুষ।এক দুইজনের কথা মিথ্যা হতে পারে। কিন্তু মক্কা থেকে মদিনায় হিজরত,নবি সা: এর মক্কাতে নবুওত দাবী,মদিনাতে নবীর ইন্তেকাল সহ এসব তথ্য মুতাওয়াতির(অসংখ্য সোর্সে প্রমাণিত) যা মিথ্যা হওয়ার কোন অবকাশ নেই।


এটি প্রমাণ করে যে  হযরত আলির (আ:) ইলম, তাকওয়া, সাহস ও মর্যাদা অসাধারণ এবং নবীর মুখে নিশ্চিত।


-✅ ৩) মাওলা অর্থ কি শুধুই বন্ধু নাকি অভিভাবক? 


✅ ক. আরবি ভাষাগত বিশ্লেষণ


“مَوْلَى” (মাওলা) শব্দের মূল এসেছে “ولِي” (ওলা) থেকে, যার মূল অর্থ:


> কাছাকাছি থাকা, অভিভাবক হওয়া, দায়িত্বশীল হওয়া।


লিসানুল আরব এবং মুজাম মাফরূদাত অনুযায়ী:


মাওলার অর্থ হতে পারে:


অভিভাবক/রক্ষক (ولي)


মুক্তিদাতা।


উত্তরাধিকারী


নেতা ও শাসক।


মুক্তিপ্রাপ্ত দাস।


কিন্তু কোথাও এটি শুধু “বন্ধু” অর্থে সীমাবদ্ধ নয়।

আরবি ভাষায় “সাধারণ বন্ধু” অর্থ প্রকাশের জন্য “صديق” (সাদিক) ব্যবহার হয়।


👉 তাহলে নবী ﷺ যদি শুধু বন্ধু বোঝাতে চাইতেন, তিনি “সাদিক” বা “হাবিব” বলতেন, “মাওলা” নয়।


✅ খ. প্রাসঙ্গিক প্রমাণ (সিয়াক)


গাদির খুমের হাদিসের পূর্ণ প্রেক্ষাপট কী?


নবী ﷺ দীর্ঘ সফরের পর থামলেন, হাজার হাজার সাহাবীকে জড়ো করলেন,


সূর্যের তাপে মঞ্চ বানানো হলো,


নবী ﷺ বললেন:


> “আমি কি তোমাদের ওপর তোমাদের নিজেদের চেয়েও বেশি কর্তৃত্বশালী (أولى بكم من أنفسكم) নই?”

সবাই বলল: হ্যাঁ।

তারপর নবী ﷺ বললেন:

“যার আমি মাওলা, আলিও তার মাওলা।”


📌  নবী প্রথমে “আমি তোমাদের জীবনের ওপরে কর্তৃত্বশালী” প্রমাণ করলেন, তারপর আলিকে মাওলা ঘোষণা করলেন।


👉 যদি “মাওলা” মানে বন্ধু হতো, এত আয়োজন করে বন্ধুত্ব ঘোষণা করতেন কেন?


✅ গ. সাহাবাদের প্রতিক্রিয়া


গাদির খুম ঘোষণার পর হযরত উমর ইবনে খাত্তাব (রা.) আলিকে অভিনন্দন দিয়ে বললেন:


> “أصبحتَ مولايَ ومولى كلّ مؤمن ومؤمنة”

“আজ থেকে তুমি আমার মাওলা এবং প্রতিটি মুমিন পুরুষ ও নারীর মাওলা হয়ে গেলে।”

(মুসনাদ আহমদ ৪/২৮১, সহীহ ইসনাদ)


📌 প্রশ্ন:

যদি মাওলা শুধু বন্ধু হতো, উমর (রা.) কি এইভাবে অভিনন্দন দিতেন?

তিনি কি বলতেন: “আজ থেকে তুমি আমার বন্ধু হলে”? মাওলা= শুধুই বন্ধু হলে,  হযরত আলি (আ:) কি আগে তার বন্ধু ছিলেন না? 


✅ ঘ. মাওলার অন্য ব্যবহার


কোরআন ও হাদিসে “মাওলা” শব্দ যেখানে এসেছে, অর্থ সবসময় কর্তৃত্ব, অভিভাবক, রক্ষক:


“فَنِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرُ”

(সূরা আনফাল ৪০)

👉 আল্লাহকে কি শুধু বন্ধু বলা হয়েছে? না, অভিভাবক ও রক্ষক।


---


✅ ঙ. যুক্তি:


যদি মাওলা মানে বন্ধু হয়, তাহলে:


নবী ﷺ-এর ঘোষণা অর্থহীন হতো (কারণ আলি তো আগেও বন্ধু ছিলেন)।


সাহাবাদের অভিনন্দন অর্থহীন হতো।


নবী কেন এত বিশাল জনসমাবেশ করলেন “বন্ধুত্ব” ঘোষণার জন্য?


📌 লজিক্যাল কনক্লুশন:

মাওলার অর্থ এখানে “অভিভাবক, নেতা, কর্তৃত্বধারী ব্যক্তি” – অর্থাৎ আধ্যাত্মিক নেতৃত্বের মর্যাদা, বন্ধুত্ব নয়।


✅ ৩. প্রশ্ন:


➡তারপরেও  আলির আফযালিয়াত কি খলিফার ক্রম দিয়ে নির্ধারিত হবে?


➡ আলি যদি প্রথম খলিফা হতেন, তাহলে কি তার মর্যাদা হঠাৎ বেড়ে যেত?


➡ আর যদি কোন কারণে ৪র্থ  খলিফা না হতেন, মর্যাদা কি  হঠাৎ কমে যেত?


❌ না।

মর্যাদা নির্ধারণ হয় নবীর কথায়, মানুষের রাজনীতিতে নয়।


---


✅ ৪. রাজনৈতিকভাবে কে আগে বা পরে খলিফা হলো এর উপরে ভিত্তি করে আহলে সুন্নাহ (সুন্নি মতাদর্শ) ইজমা-ভিত্তিক আফজালিয়াত ক্রম কেন আমাদের উপরে  চাপিয়ে দেয়া হচ্ছে? 


আহলে সুন্নাহর বড় আলেমরা এই ক্রম স্থাপন করেছেন।অর্থাৎ ওনার পর উনি শ্রেষ্ঠ :


আবু বকর > উমর > উসমান > আলি


কিন্তু এর ভিত্তি কী ?


✔ সাহাবাদের ইজমা – তারা বলেছে, সাহাবারা এভাবে একমত হয়েছেন।


✔ রাজনৈতিক স্থিতি বজায় রাখা – শিয়া দাবির বিপরীতে উম্মাহকে এক করা।


✔ ঐতিহাসিক খিলাফতের ক্রম।


👉 কিন্তু সমস্যাটা হলো:


রাজনৈতিক বিভিন্ন বাস্তবতার জন্য সাহাবীরা এভাবে খলিফা নির্ধারণ করেছেন।এর পেছনে বিস্তারিত কাহিনী রয়েছে তা ইতিপূর্বে খেলাফত সিরিজে আলোচনা করেছি।তবে কোনো ইজমা বা রাজনৈতিক ক্রম নবীর স্পষ্ট ঘোষণার বিপরীতে গিয়ে শ্রেষ্ঠত্ব নির্ধারণ করতে পারে না।


ইজমা  করলেই, নবীর নির্দেশ বাতিল হয়ে যায় না।


আবারো বলছি,


ইজমা  করলেই, নবীর নির্দেশ বাতিল হয়ে যায় না।


✅ ৫. আমার অবস্থান:


তাই আমি দৃঢ়ভাবে বলছি:

হযরত আলির মর্যাদা নির্ধারণ হবে নবীর ঘোষণা দিয়ে, খলিফার পজিশন দিয়ে নয়।কেউ খিলাফার পদে আগে বা পরে এসেছে, তা তাকওয়া বা ফজীলতের মাপকাঠি হতে পারে না।


উপসংহার:


উপসংহারে আমি বলব,

নবীর ﷺ স্পষ্ট ঘোষণা থাকা সত্ত্বেও যদি আমরা রাজনীতির মানদন্ড বেছে নেই,

তাহলে কি আমরা রাসূলের কথাকে অবহেলা করছি না?


আমার জন্য শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি—নবীর বাণী,

কারণ নবীর বাণীর সামনে কারো মত কিছুই নয়।


যে রাসূল ﷺ আমাদের ঈমানের কেন্দ্র,

তার স্পষ্ট ঘোষণা ভুলে গিয়ে

মানুষের সিদ্ধান্তকে যদি আমরা অগ্রাধিকার দিই,

তাহলে আমরা কোথায় যাচ্ছি?


আমি সাহাবাদের সবাইকে সম্মান করি,

গালাগালি  পথে আমি নেই।


খোলাফায়ে সালাসার (আবু বকর, উমর, ওসমান) রা:   এর খেলাফত স্বীকার করি,

আর হযরত আলি (আঃ) নিজেও তাদের রাষ্ট্রীয় কাজে সহযোগিতা করেছেন,

যাতে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ থাকে।


কিন্তু যখন ফজীলতের কথা আসে,

আমার মানদণ্ড একটাই—

নবীর ﷺ কথা,

কারণ নবীর কথার উপরে কারো অভিমত কিছুই নয়।

Comments

Popular posts from this blog

১২ ইমাম নিয়ে শিয়া ও সুন্নীদের রায়।(১ম পর্ব)

আজকের বিষয়:- খেলাফত রাজতন্ত্রে রুপান্তর।ইমাম হাসান(রা:) কে বিষ দিয়ে হত্যা।

ইমাম হুসাইন(রা:) কে যারা ভুল বলে তাদের মিথ্যা দাবীর খন্ডন।