আমি কেন ইরানের সমর্থক?
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
লেখক: Shohedul Islam Sajjad
ইরানের চারপাশের প্রত্যেক মুসলিম দেশেই আমেরিকার ঘাটি বিদ্যমান।ইরান ইসরাইলে হামলা শুরু করলে সবাই একযোগে ইরানে হামলা করবে। এজন্য ইরান বারবার সুন্নি মুসলিমদেশগুলারে অন্তত নিরপেক্ষ থাকতে বলতেছে। কিন্তু ইরান যখন এর আগে ইসরাইলে হামলা করলো তখন জর্ডান ও সৌদি আরব নিজ দ্বায়িত্বে অনেকগুলা মিসাইল তাদের আকাশেই ধ্বংস করে দিলো। এখন বলেন ইরান একা কতজনের সাথে লড়বে? আরব দেশগুলো ইরানের সাথে যোগ না দিলেও যদি অন্তত নিরপেক্ষ থাকতো তাও ইরান এতোদিন ইসরাইলে হামলা করতো। মুনাফিকগুলোর জন্যে কিছুই করা সম্ভব হচ্ছে না।ইরান এখনো মুসলিম দেশগুলোরে ঐক্যের আহবান করতেছে। কিন্তু তারা তো আমেরিকা ও ই/জরাইলের পুতুল হয়ে বসে আছে।
ইরান ২০২৪ সালের এপ্রিল মাসে ইসরায়েলের দিকে প্রায় ৩০০টির মতো ড্রোন ও মিসাইল নিক্ষেপ করে। এই হামলার পর জর্ডান ও সৌদি আরব ইরানের মিসাইল তাদের নিজ আকাশে প্রতিহত করে। জর্ডান সরাসরি ইরানি ড্রোন ধ্বংস করে এবং সৌদি আরব ই/সরায়েলের সঙ্গে পরোক্ষভাবে সমন্বয় করে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করে।
সূত্র:
1. Jordan neutralized Iranian drones – El País
https://english.elpais.com/international/2024-04-16/jordan-the-only-arab-country-that-neutralized-irans-attack-despite-its-disputes-with-israel.html
2. Arab nations helped Israel thwart Iran attack – All Israel News
https://allisrael.com/a-new-middle-east-arab-nations-openly-join-israel-in-thwarting-iranian-missile-assault
3. Israel: 99% of Iranian missiles intercepted – AP News
https://apnews.com/article/33fcffde2d867380e98c89403776a8ac
4. Iran-Israel April 2024 attack overview – Wikipedia
https://en.wikipedia.org/wiki/April_2024_Iranian_strikes_against_Israel
সৌদি আরব নিজে ইয়েমেনের হুথিদের মিসাইল ও ড্রোন প্রতিনিয়ত প্রতিহত করছে, যেগুলো ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হয়।হুথিরা হলো ইরানের প্রক্সি যারা ইরানের সাহায্য নিয়ে ফিলিস্তিনের জন্য লড়াই করে।
5. Saudi intercepts Houthi missile over Riyadh – Al Jazeera
https://www.aljazeera.com/news/2021/2/28/saudi-arabia-intercepts-ballistic-missile-attack-over-riyadh
6. Saudi Arabia stops multiple Houthi missiles – Al Jazeera
https://www.aljazeera.com/news/2021/9/5/saudi-forces-intercept-three-ballistic-missiles-blame-houthis
7. Saudi Arabia intercepts missile aimed at Israel – Times of Israel
https://www.timesofisrael.com/liveblog_entry/saudi-arabia-intercepted-houthi-missile-headed-toward-israel-report
8. Houthi missile crashes in Saudi Arabia – All Israel News
https://allisrael.com/houthi-missile-crashes-in-saudi-arabia-in-second-attack-on-israel-by-yemeni-terrorists-this-weekend
তথ্যগুলো বিচার করলে বুঝা যায়, ইরান একা একদিক দিয়ে ইসরা/য়েলকে আঘাত করলেও তার আশেপাশের
সুন্নি “মুসলিম” দেশগুলো একে প্রতিহত করছে। যদি তারা অন্তত নিরপেক্ষ থাকতো, তাহলে ইরানের পক্ষ থেকে ই/জরাইলকে জবাব দেওয়া অনেক সহজ হতো।
তাও মানুষ পড়াশোনা না করেই বলে বেড়াবে যে ইরান যেহুতু শিয়া তাই যাই হোক তাকে খারাপ বলতেই হবে।
তারা গাদিরে খুম,বনু সাকিফা,সিফফিন,কারবালা.... এসব নিয়ে আলোচনাও করবে না।
রসুল(সা:) গাদিরে খুমে( সহিহ মুসলিম আন্তর্জাতিক ৬২২৫-৬২২৮) কোরআন ও আহলুল বাইত রেখে যাচ্ছি বলে ঘোষণা দিয়েছেন।তাহলে তাদের আদর্শ নিয়েই তো জীবন পরিচালনা করতে হবে।তাই না! অথচ দু:খের ব্যাপার হলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত(সুন্নি মানহাজ) এর সীমাবদ্ধতা হলো আহলে বাইত হতে বর্ণিত হাদিস খুব ই কম!থাকবেই বা কিভাবে! কেননা কিতাবাদি লেখা হতো শাসকদের পৃষ্ঠপোষকতায়।আহলে বাইতের থেকে হাদিস গ্রহণ/শিক্ষা অর্জন তো দূরের কথা! তখনকার উমাইয়া আব্বাসি জালেম শাসকরা তো এটাই চাইত না যে আহলে বাইতের ফাযায়েল বর্ণিত হোক।এজন্য আহলে সুন্নাতের অনেক মুহাদ্দিস ও ফিকহের আলেমদেরকে জুলুম করা,কারাগারে নিক্ষেপ সহ নানা ট্যাগ দেয়া এগুলো চলত।
তারা খুব ভালো করেই জানে যে সমাজে জ্ঞানী কারা।আর তাই শাসকেরা চাইত না যে জনগণ বুদ্ধিমান হয়ে যাক আর এই জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলুক।তারা চাইতই জনগণ ভয়ের মধ্যে থাকুক,যাতে তারা যা ইচ্ছা সেভাবে রাজতন্ত্রের গদি টেকাতে পারে।
আহলে সুন্নাতের গ্রন্থে এই সমস্যাগুলোর সমাধান আহলে তাশায়্যু (শিয়া মানহাজ) এর গ্রন্থে পাই।সেখানে আহলে বাইত হতে বর্ণিত হাদিস রয়েছে।
কিন্তু কোরআন বাদে কোন মানহাজ ই ভুলের উদ্ধে নয়। দিনের পর দিনে এত নির্যাতিত হয়ে শিয়ারা অন্য এক্সট্রিমে চলে যায়। তবে বর্তমানে শিয়াদের মধ্যে যেই সমস্যা তা খোমেনি বিপ্লবের পরে প্রচুর সংশোধন হয়েছে।তারা (ইরান)সাহাবীদের গালাগালি বা অপমান করা নিষিদ্ধ করেছে।
লন্ডনে থাকা ইয়াসির আল হাবিব 'লেডি অফ হেভেন' মুভি কে ইরান ব্যান করেছে।কেননা সেখানে তিন খলিফাকে ছোট ও অপমান করেছে।এই ধরণের উগ্র শিয়াদের আমেরিকা খুব প্রমোট করে।সৌদির ঘোমটা শায়েখদের ভক্তরা সাহাবীদের অপমান করা ইয়াসির আল হাবিবের(যে নিজেই ইরান বিরোধী) ক্লিপ দেখিয়ে বলে যে এই দেখ শিয়াদের নিকৃষ্ট আক্বিদা।অথচ ইরানের সর্বোচ্চ নেতা আলি খোমেনি ইয়াসির আল হাবিবের বিরুদ্ধে ফতোয়া দিয়ে রেখেছে।সে কোনদিক দিয়ে শিয়া মাঝহাব কে রিপ্রেজেন্ট ও করে না।
1. আলী খোমেনির ফতোয়া (সুন্নি ব্যক্তিত্বদের অপমান নিষিদ্ধ):
https://en.wikipedia.org/wiki/Ali_Khamenei%27s_fatwa_against_insulting_revered_Sunni_figures
2. Lady of Heaven সিনেমা নিয়ে সমালোচনা –
Tehran Times:
https://www.tehrantimes.com/news/456341/Is-The-Lady-of-Heaven-true-in-its-claim
ইরান সর্বদাই মুসলমানদের ঐক্যের দিকে আহবান করে।তাও তারা নাকি খারাপ।ইব্রাহিম রাইসি,হাসান নাসরুল্লাহ ই/হুদিদের আক্রমণে মারা যায়। ফিলিস্তিনের মজলুমদের পাশে থাকলেও নাকি তাদের জন্য দোয়া করা যাবে না।এরা মারা যাওয়াতে ই/হুদিদের মতো নামধারী কিছু মুসলমান লোক খুব খুশী।
Comments
Post a Comment